ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আগৈলঝাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে এক সন্তানের জননী গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের কামাল সেরনিয়াবাতের মেয়ে রিয়া মনি (২২) পারিবারিক কলহের কারনে ঘরের মধ্যে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। মৃত রিয়া মনির পিতা কামাল সেরনিয়াবাত জানান, আমার মেয়ের সাথে পাশ্ববর্তী গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের আলতাব হাওলাদারের ছেলে সবুজ হাওলাদারের গত পাঁচ বছর পূর্বে বিয়ে হয়। তাদের সংসারে তিন বছরের একটি কণ্যা সন্তান রয়েছে। স্বামী সবুজের নির্যাতনের কারনে গত দুই বছর যাবৎ আমার মেয়ে রিয়া মনি আমাদের বাড়িতে বসবাস করছিল। স্বামীর সাথে যোগাযোগ না থাকা এবং পারিবারিক কলহের কারনে রিয়া মনি গলায় ফাঁস দেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু বিশ্বাস জানান, গলায় ফাঁস দেয়া এক নারীকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়। আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম আরও জানান, গলায় ফাঁস দেয়া ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।   

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন