উজিরপুরে আটিপাড়া ফাজিল মাদ্রাসায় মহান বিজয় দিবস পালিত

বরিশালের উজিরপুরে ঐতিহ্যবাহী আটিপাড়া মইনুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ব্যাপক আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষ ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোকসজ্জ্বা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহ ব্যাপী মাদ্রাসার ভবনে বর্ণিল আলোকস্বজ্জায় স্বজ্জ্বিত করা হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে মাদ্রাসার সভাকক্ষে অধ্যক্ষ মাওলানা মো. মোবারক আলী ফারুকীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষ প্রান্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হোসেন সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের উপরে ব্যাপক আলোকপাত করেন। এ সময় মাদ্রাসার আয়োজনকে দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবারক আলী ফারুকী বলেন, বাঙালী জাতীর মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আজ আমরা স্বাধীনতার লাল সবুজের পতাকা পেয়েছি। এ সময় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। এছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছিল।
এইচকেআর