বরিশালে বিআইডব্লিউটিএ’র অতিথি ভবন উদ্বোধন

বরিশাল নগরীর বিআইডব্লিউটিএ ‘র চান বাংলো অতিথি ভবনের উদ্বোধন করা হয়েছে । শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকাল ৫টায় বিআইডব্লিউটিএর যুগ্ম সচিব ডঃ কে এম মতিউর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ভবনের উদ্বোধন করেন ।
এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী মো. মামুন- উর- রশিদ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রাসেল, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও (এনডিসি) মো. নাজমুল হাসান ।
এসময় বিআইডব্লিউটিএর যুগ্ম সচিব ডঃ কে এম মতিউর রহমান বলেন, পুরনো ডিজাইন ঠিক রেখে প্রায় ৫৮লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ভবনটি উদ্বোধন করা হলো। দক্ষিণাঞ্চলের বিআইডব্লিউটিএ’র জন্য ১৯৫৮সালে এই অতিথিশালা টি নির্মাণ করা হয়েছিল। অতিথিশালার পুরনো অবিকল নকশা ঠিক রেখে আরো আধুনিক করা হয়েছে। এটি একটি বরিশালের জন্য ইতিহাস ঐতিহ্যের সাক্ষ্য বহন করবে। সরকারের উন্নয়ন প্রকল্পের সাথে এটা সংযুক্ত। বর্তমান সরকার উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য বিআইডব্লিউটিএ’র অধীনস্থ প্রায় ১৮টি প্রকল্প হাতে নিয়েছে, এই প্রকল্প গুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি রোল মডেল হবে। তিনি বলেন, বরিশাল অঞ্চলে প্রায় ১০ হাজার নদী পথখনন করার উদ্যোগ নেয়া হয়েছে । তার মধ্যে ইতিমধ্যে ৪ হাজার নদীপথ খনন শেষ হয়েছে। আর এর সুফল ভোগ করবে বৃহত্তর বরিশাল অঞ্চলের জনগণ।
এইচকেআর