গৌরনদীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে পঞ্চাশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা শুরু হয়। সকাল ৭টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, গৌরনদী মডেল থানা, হাইওয়ে থানাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পমাল্য অপর্ণ করেন। শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ এবং কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন।
অপর দিকে উপজেলা এবং পৌর আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাকেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, সহ-সভাপতি রাজু আহম্মেদ হারুন, পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, উপজেলা ছাত্রলীগের ষভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া প্রমূখ ।
এসএম