গৌরনদীতে কলেজ ছাত্রকে কুপিয়ে আহত, গ্রেফতার ৪

বরিশালের গৌরনদীতে মামলার তদন্তের সময় পুলিশের ওপর চড়াও হওয়ার প্রতিবাদ করায় নাজমুল ইসলাম ওরফে রিমন প্যাদা (২০) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করেছে আসামিরা।
বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার বাসুদেবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে (রিমন) বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে হামলাকারী এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বাসুদেবপাড়া গ্রামের মালেক সরদারের বিরুদ্ধে তার পুত্রবধু নুপুর বেগম কয়েকদিন আগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মোঃ নাছিরউদ্দিন সঙ্গীয় ফোর্স কনস্টেবল নাজমুল হাসানকে সাথে নিয়ে তদন্তের জন্য মঙ্গলবার বিকেলে ওই এলাকায় যান। এসময় আসামি ও তার সহযোগীরা থানা পুলিশের ওপর চড়াও হয়। খবর পেয়ে স্থানীয় আ’লীগ নেতা নজরুল ইসলাম প্যাদা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে রক্ষা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মালেক সরদার, সালেক সরদারের নেতৃত্বে ১০/১২ জনে ধারালো অস্ত্র নিয়ে বুধবার বিকালে অতর্কিত ভাবে হামলা চালিয়ে নজরুল প্যাদার সহোদর ভাই কলেজ ছাত্র নাজমুল ইসলাম ওরফে রিমন প্যাদাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় আহত রিমনের বড় ভাই নজরুæল প্যাদা বাদি হয়ে ৭ জনকে আসামি করে বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই ইমাম হোসেন জানান, পুলিশ বুধবার রাতেই অভিযান চালিয়ে পৃথক ২টি মামলার আসামি মালেক সরদার, আব্দুর রশিদ, লোকমান সরদার ও তিথি আক্তারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ওই ৪ আসামিকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে বলে মামলার তদœতকারী কর্মকর্তা ইমাম হোসেন জানান।
এসএম