ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

বিজয় দিবসে আগৈলঝাড়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

বিজয় দিবসে আগৈলঝাড়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন এর উদ্যোগে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে ১৬ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতসহ প্রমুখ।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন