বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন
সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন, ছাএ-ছাত্রীদের কুজকাওয়াজ ও শারীরিক কসরত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডিসপ্লে প্রদর্শনী, শোভাযাত্রা, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগ,মুক্তিযুদ্ধা সংগঠন, স্থানীয় প্রশাসন, সাংবাদিক সংগঠন,পুলিশ , জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেন।
সকাল ৮টার দিকে বাবুগঞ্জ উপজেলা ষ্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, ইউএনও মোঃ আমীনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান, এয়ারপোট থানার ওসি কমলেস চন্দ্র হালদার, মুক্তি যোদ্ধা সংসদের কমান্ডার আনিসুর রহমান সিকদার, ডেপুটি কমান্ডার করিম হাওলাদার। এরপর শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের দিন ব্যাপী কর্মসূচির আনুষ্টানিক উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এমবি