ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

বরিশাল এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের রি-ইউনিয়ন কাল

বরিশাল এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের রি-ইউনিয়ন কাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের রি-ইউনিয়ন আগামীকাল শুক্রবার (১৭ ডিসেম্বর)। প্রাক্তন ব্যাচের শিক্ষার্থীরা এই পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছেন। বরিশাল শিল্পকলা একাডেমিতে সকাল ৮ টায় শুরু হবে মূল অনুষ্ঠান। ইতিমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। আয়োজনটি সফল হলে এটাই হবে বরিশাল বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সবচেয়ে বড় মিলনমেলা।

রি-ইউনিয়নের প্রধান উপদেষ্টা রেজাউল ইসলাম বাপ্পি জানান, মূলত প্রাক্তন শিক্ষার্থীদের একত্রে মিলিত করার জন্যই তাদের এই প্রচেষ্টা। এর মাধ্যমে ব্যাচের প্রাক্তনদের মধ্যে একতা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতামূলক সম্পর্ক সুদৃঢ় হবে। অটুট হবে বন্ধুত্বের বাধন। বাপ্পি বলেন, মিলনমেলার বিষয়ে প্রাক্তনদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। অডিটোরিয়ামের ধারণ ক্ষমতা ৬শ। তবে এখন পর্যন্ত ৮শ জন প্রাক্তন রেজিস্ট্রেশন করেছেন। না চাইলেও অনেককেই ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব।

 

অনুষ্ঠানের আয়োজকবৃন্দ


আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সাজসাজ রব বিরাজ করছে অনুষ্ঠানস্থল বরিশাল লিল্পকলা একাডেমি। প্রাক্তনরা জড়ো হয়েছেন একাডেমি প্রাঙ্গণে। চলছে আড্ডা আর নিজেদের ক্যামেরাবন্দী করার প্রয়াস। ভেতরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সেল। সবার মাঝেই বইছে উৎসাহ আর উদ্দীপনার এক অভূতপূর্ব আবেশ।  


আয়োজনের অন্যতম উপদেষ্টা রাজিব তাওহীদ জানান, রি-ইউনিয়ন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে সকাল এবং দুপুরের খাবার ব্যবস্থা। ঢাকার ব্যান্ড স্বদেশসহ নামি শিল্পীরা গান পরিবেশন করবেন। অনুষ্ঠান জমকালো করতে কোন ধরনের ত্রুটি আমরা রাখিনি। পুনর্মিলনের এই আয়োজন সকলের কাছেই স্মরণীয় হয়ে থাকবে - এমনটাই আশা করছি।


এসময় সফল আয়োজনের বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন