ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

দুর্গাপাশায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলার অভিযোগ

দুর্গাপাশায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলার অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চলমান স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে দূর্গাপাশা ইউনিয়ন পরিষদে নৌকার চরম বিপর্যয় ঘটার পথে। বলা যায় বিদ্রোহীদের জনপ্রিয়তায় নৌকা বিতাড়িত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দুর্গাপাশা ইউনিয়ন পরিষদে নৌকার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান এস.এম.সিরাজুল ইসলাম (বাশার) ও সাবেক চেয়ারম্যান সালাম খান।

আগত নির্বাচনে দুর্গাপাশা ইউনিয়ন পরিষদে নৌকার ভরাডুবি হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান চেয়ারম্যানের সাথে ভোট যুদ্ধের লড়াইয়ে। সবচেয়ে বড় বিস্ময়, যারা বিদ্রোহী হয়ে মাঠে রয়েছেন তারা কেউ বিএনপি জামাতের নন, এরা আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী!! বিদ্রোহী দমনে আওয়ামী লীগের কোন কৌশলই কাজে আসছে না।

বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সকল কর্মকাণ্ডে সিরাজুল ইসলাম বাশার এর উপস্থিতি কোনোভাবেই অস্বীকার করার নয়। জাতীয় নির্বাচন থেকে শুরু করে পৌরনির্বাচন ইউপি নির্বাচনেও আওয়ামী লীগকে ভালবেসে অক্লান্ত পরিশ্রম করেছেন বর্তমান এই চেয়ারম্যান। সাংগঠনিক কর্মদক্ষতায় মন জয় করেছেন উপজেলার শীর্ষ নেতাদের। অজানা কারণে নৌকার নমিনেশন থেকে ছিটকে পড়লেও সাধারণ ভোটারদের অন্তরে যায়গা করে নিয়েছেন এই ত্যাগী নেতা। ৫ নং দূর্গাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত হয় আনারস মার্কা নিয়ে ভোটযুদ্ধে সকলের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি।

 তার বিজয় সুনিশ্চিত ভেবেই একটি কুচক্রী মহল বিভিন্ন রকম ষড়যন্ত্রের নীলনকশা নিয়ে মাঠে নেমেছে। নীলনকশার অংশ হিসেবে আজ ১৬ ডিসেম্বর কাশীনাথ বাজারে  বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাশারসহ তার সমর্থকরা উপস্থিত হয়ে হ্যান্ডবিল ও গণসংযোগ করার সময় তাদের উপরে হামলা করে। পরে পুলিশ সহ স্থানীয় জনগণ কাশীনাথ বাজারের আওয়ামীলীগের অফিসের পিছনে জঙ্গলের মধ্য দিয়ে অনেকগুলো লাঠি ও একটি দেশিও রান্দা উদ্ধার করে। যাহা পুলিশের হেফাজতে আছে। যাহার ভিডিও চিত্র সাংবাদিকদের হাতে সংরক্ষিত রয়েছে। ঘটনাস্থলে দুই গ্রুপের টান টান উত্তেজনা দেখা দিলে সাংবাদিকরা উপস্থিত হন। চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাশার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন বিভিন্ন হাট-বাজারে তার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে ও তার সমর্থকদের প্রচার প্রচারণায় বাধা গ্রস্থ করা সহ মারধর করা হচ্ছে এবং হানিফ তালুকদারের বিভিন্ন অফিসের আশেপাশে দেশিও অস্ত্র রাখা আছে বলে জানান। তিনি এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনার পাশাপাশি অবাধ ও একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। এবিষয়ে নৌকা প্রার্থী হানিফ তালুকদার কে আবগত করা হয়। তিনি বলেন আমি আবুল হাসানাত ভাইকে বিষয়টি নিয়ে অবগত করছি।

দূর্গাপাশা ইউনিয়ন এর সর্বস্তরের জনসাধারণের একটাই দাবি আগত ইউপি নির্বাচনে এসএম সিরাজুল ইসলাম বাসার শিকদারকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন তারা।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন