ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

বরগুনায় স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী পালন

বরগুনায় স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী পালন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যথাযোগ্য মর্যাদায় বরগুনায় পালিত হচ্ছে মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী। সকাল সাতটায় রাষ্ট ও জেলা প্রশাসনের পক্ষে বরগুনার শহীদ বেদীতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক হাবিবুর রহমান ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এরপর পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, পৌর মেয়র অ‍্যাডভোকেট কামরুল আহসান মহারাজ সহ বরগুনা প্রেসক্লাবের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। বরগুনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গণকবরে শ্রদ্ধা জানান।

সকাল ৮ টা ৩০ মিনিটে বরগুনা স্টেডিয়ামে বরগুনার সকল সংগঠন কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ ছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব‍্যাপী নানা আয়োজনের মধ‍্যদিয়ে পালিত হবে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন