বাবুগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহান বিজয় দিবসের ৫০ বছর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে উপজেলার পূর্ব পাংশা এলাকায় বরিশাল নাগরিক সংসদের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
বরিশাল নাগরিক সংসদ পরিষদের সভাপতি মারুফ আহমেদ মল্লিকের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল নাগরিক সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, মাধবপাশা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কাজী ইমরান হোসেন সাবু, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক তোতা, ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ সেকান্দার আলী মোল্লা। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মুহা: সাব্বির হোসেন, সহ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সুমন,সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, অপূর্ব কুমার ভক্ত, ত্রাণ বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান, দপ্তর সম্পাদক শামিম হোসেন প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী চিকিৎসা প্রদান করেন ডাঃ আফরোজা। মেডিকেল ক্যাম্পে শিশু, নাক, কান, গলাসহ মেডিসিনের বিভিন্ন বিষয়ে প্রায় ২০০ দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।
এমবি