ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

বানারীপাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান কিসলুর পিতার ইন্তেকাল

বানারীপাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান কিসলুর পিতার ইন্তেকাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 

বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমদ কিসলু এর পিতা চাখার সরকারি ফজলুল হক কলেজ এর সাবেক অধ্যক্ষ  শামসুদ্দীন আহমদ (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বুধবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে সন্ধ্যা সোয়া ৬ টায় বানারীপাড়ার মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাড তালুকদার মোঃ ইউনুস সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর  মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে তিনি চার ছেলে ও নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।  তার বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান  সাইফুদ্দীন আহমদ( তিপলু)।

এদিকে তার মৃত্যুতে এক শোক বার্তায় গভীর শোক ও দুুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মাননীয় মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস। এছাড়া এক শোক বার্তায় গভীর শোক ও দুুঃখ প্রকাশ করেছেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মাওলাদ হোসেন সানা।  এসময় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত   কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এদিকে এক শোক বার্তায় গভীর শোক ও দুুঃখ প্রকাশ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এস এম জাকির হোসেন। এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত  কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন