ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারী অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারী অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগৈলঝাড়ায় সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য লটারী অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে,  বুধবার সকালে উপজেলার একমাত্র সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে শিক্ষার্থীদের ভর্তির লটারীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ন-সচিব মোল্লা মুনছুর আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জসিম সরদার, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়াসহ প্রমুখ।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক জানান, ২০২২ সালের জন্য লটারীর মাধ্যমে তৃতীয় শ্রেনীতে ৬০জন শিক্ষার্থীর ভর্তির জন্য কোঠা নির্ধারন করা হলে ৬০জন শিক্ষার্থীই আবেদন করে। চতুর্থ শ্রেনীতে ভর্তির জন্য ৩০জন শিক্ষার্থী আবেদন করলে তাদের মধ্যে লটারীর মাধ্যমে ১৫ জন শিক্ষার্থীকে নেওয়া হয়েছে। ৬ষ্ঠ শ্রেনীতে বালক ভর্তির জন্য ৭৭ জন শিক্ষার্থী আবেদন করলে তাদের মধ্যে লটারীর মাধ্যমে ৩৩ জন ও বালিকা ভর্তির জন্য ৭৮ জন শিক্ষার্থী আবেদন করলে তাদের মধ্যে লটারীর মাধ্যমে ৩৩ জন শিক্ষার্থীকে নেওয়া হয়েছে।
নবম শ্রেনীতে ভর্তির জন্য ৭০ জন শিক্ষার্থীর কোঠা থাকলেও আবেদন করেছে মাত্র ৪৭ জন শিক্ষার্থী।

এব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, বিদ্যালয়টি সরকারী হওয়ার পর থেকে করোনা ভাইরাসের কারনে ২ বছর আমরা লটারীর মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করি। সকল শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও অভিভাবকদের উপস্থিতিতে উন্মুক্ত স্থানে এই লটারী অনুষ্ঠিত হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন