ববিতে দেয়ালিকা প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষ উদ্যাপনের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেয়ালিকা প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। উদ্বোধন শেষে উপাচার্য বলেন, এধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে আরও বেশি জানার সুযোগ তৈরি হবে।
ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচ তলায় দুপুর ১২ টায় অনুষ্ঠিত দেয়ালিকা প্রদর্শনীতে বিশ^বিদ্যালয়ের ২৪টি বিভাগ অংশগ্রহণ করে।
বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ছাত্রীদের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পদার্থবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে পদার্থবিজ্ঞান বিভাগ টানা ৪র্থ বারের মত চ্যাম্পিয়ন হয়। দুপুর ২ টায় ছাত্রদের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা লোক প্রশাসন ও ইংরেজি বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন হয়।
এইচকেআর