ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে আবুল হাসানাত আব্দুল্লাহর জন্মদিন পালন

বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে আবুল হাসানাত আব্দুল্লাহর জন্মদিন পালন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলালের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে জন্মবার্ষিকীর এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মদিনের ওই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমীনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, বাবুগঞ্জ থানার ওসি মো.মাহবুবুর রহমান, এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর প্রতীক রতন আলী শরীফ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মুহঃ আক্তার-উজ-জামান মিলন, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দেহের গতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান, মাধব পাশা ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাবু, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান হাওলাদার প্রমুখ।

জন্মবার্ষিকীর অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন খান পুরা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.জ.মশামসুল আলম। মোনাজাত শেষে জন্মদিনের কেক কেটে উপস্থিত অতিথি ও দলীয় নেতাকর্মীদের খাইয়ে দেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাতে আবুলহাসানাত আব্দুল্লাহর প্রয়াত সহধর্মিণী শহীদ জননী সাহান আরা বেগমের আত্মার শান্তি কামনা এবং জননেতা আবুলহাসানাত আব্দুল্লাহর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন