ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

গৌরনদীতে ১২ থেকে ১৭ বয়সী শিক্ষার্থীদের টিকাদানের কার্যক্রম উদ্বোধন

গৌরনদীতে ১২ থেকে ১৭ বয়সী শিক্ষার্থীদের টিকাদানের কার্যক্রম উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলার ১০টি উপজেলার মধ্যে গৌরনদী উপজেলায় প্রথম স্কুল ও কলেজ পর্যায়ের ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ফাইজারের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

এবি সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টারে বুধবার সকালে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি। উপজেলার প্রাথমিক পর্যায়ে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২থেকে ১৭বছর বয়সের মোট এক হাজার পাঁচশত জন শিক্ষার্থীদের মাঝে এই টিকাপ্রদান করা হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন