ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিজের দ্বিতীয় বিয়ের তথ্য জানালেন আলোচিত ইসলামী বক্তা মাদানী ঝালকাঠিতে আমুর বাসভবন আবারো ভাংচুর করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক হামের ১৫ লাখ টিকা এলো দেশে খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী বরিশাল সদর হাসপাতালে জেঁকে বসেছে নারীচক্র অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ ভোলায় অস্ত্রসহ আটক ব্যক্তির মুক্তি চেয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা, অতঃপর পটুয়াখালীতে চুরির অভিযোগ তুলে শিশু সহোদরকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে ৫৪০ পিস জি-মরফিন ইনজেকশনসহ মাদক দম্পত্তি আটক 
  • বিজয় দিবসে নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নয় : ডিএমপি কমিশনার

    বিজয় দিবসে নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নয় : ডিএমপি কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মহান বিজয় দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, সন্দেহ হলে প্রত্যেক ব্যক্তি ও যানবাহনকে যথাযথভাবে তল্লাশি করা হবে। নিরাপত্তার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না।

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মহান বিজয় দিবস ২০২১ এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানমালা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আয়োজিত  ‘নিরাপত্তা বিফ্রিং’ এ এসব কথা বলেন তিনি। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ শিরু মিয়া মিলনায়তনে এ ‘নিরাপত্তা বিফ্রিং’ এর আয়োজন করা হয়। 

    সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বিজয় দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের মহামান্য রাষ্ট্রপতিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। তাদের নিরাপত্তায় নিয়োজিত থাকব আমরা। এ নিরাপত্তা ডিউটির গুরুত্ব সর্বাধিক।

    তিনি বলেন, রাষ্ট্রের এতো গুরুত্বপূর্ণ ডিউটি সবসময় আসে না। শতভাগের উপরেও যদি কিছু করার থাকে তা করতে হবে। রাষ্ট্রের নিরাপত্তা পালন করা পুলিশের জন্য অহংকার, মর্যাদা ও সম্মানের বিষয়। আমরা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সে বিষয়টি মাথায় রাখতে হবে। সন্দেহ হলে প্রতিটি ব্যক্তি ও যানবাহনকে যথাযথভাবে তল্লাশি করা হবে। নিরাপত্তার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না।

    এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ