কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কোতয়ালী মডেল থানা কর্তৃক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মো. এনামুল হক।
অনুষ্ঠানের শুরুতে বিগত ওপেন হাউজ ডে তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে থানার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারগনকে ভুক্তভোগী জনগণের সমস্যা সমাধান কল্পে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন হয়েছে সেই সংক্রান্তে পুঙ্খানুপুঙ্খ ভাবে একটি বিবরণী (মিউনিট) জবাবদিহিতার সাথে আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।
পরবর্তিতে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ নানান বিষয়ে তাদের সমস্যা তুলে ধরলে, উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তারা সমাজে অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা গোপনে বা প্রকাশ্যে পর্যায়ক্রমে শীর্ষ পর্যায়ে অবগত করার জন্য বিশেষ আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ আলী আশরাফ ভূঞা , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর গোয়েন্দা মো. ফারুক হোসেন, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ থানার অন্যান্য অফিসারবৃন্দ ।
এইচকেআর