ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের সভাপতি রানা, সম্পাদক রাসেল

    ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের সভাপতি রানা, সম্পাদক রাসেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার সহিদুল ইসলাম রানাকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রুহুল আমিন রাসেলকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের (পিজেএফ) ১৫ সদস্যদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।  

    শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর তোপখানাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে পিজিএফ এর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২০-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

    কমিটির অন্যরা হলেন- সহসভাপতি গাজী আব্দুল হাদী (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান (ভোরের পাতা), অর্থ সম্পাদক হানজালা শিহাব (নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার (দর্পণ প্রতিদিন), দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম (এটিএন নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল করিম (মুক্ত খবর), তথ্যপ্রযুক্তি কল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক মো. কামাল হোসেন (মুক্ত তথ্য), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের বাপ্পা (দিনের আলো)।  

    কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- মো. মজিবুর রহমান (দৈনিক কালবেলা), মিজানুর রহমান (আজকালের কণ্ঠ), মো. শহীদ রানা (প্রতিদিনের বাংলাদেশ), মো. তাইমুল ইসলাম রায়হান (আরটিভি) ও মোহাম্মদ মিজানুর রহমান (সময় টিভি)।

    সাপ্তাহিক আইন ও আদালতের সম্পাদক অ্যাডভোকেট মো. রুহুল আমিন খানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। অন্য সদস্যরা হলেন ড. এস এম এ জাফর বাদশা এবং সিনিয়র সাংবাদিক আকন আবদুল মান্নান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ