ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বসুন্ধরা গ্রুপের উদ্যোগ

    রংপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    রংপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুর জেলার গংগাচড়ায় অসহায় শীতার্তদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। কালের কণ্ঠ শুভসংঘের গংগাচড়া শাখার সহযোগিতায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শনিবার সকাল ১১টায় এই কম্বল বিতরণ করা হয়।

    কম্বল পেয়ে বেজায় খুশি আজিজ মিয়া নামের ৮৫ বছরের এক বৃদ্ধ। তিনি বলেন, যারা আমাদেরকে এই কম্বল দিল, আল্লাহ যেন তাদের অনেক ভালো রাখেন।  

    এ সময় অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান আলী, গংগাছড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার, গংগাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুল আখের মিয়া ।

    রংপুর জেলার হারাগাছ থানার অসহায় শীতার্তদের মাঝেও ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার হারাগাছ শুভসংঘের সহযোগিতায় বিকেল ৩টায় হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়।
    এ সময় অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মো. মোনায়েম হোসেন ফারুক, আবদুল হালিম সুরুজ, সাহাদাত হোসেন সাজ্জাদ, মো. মমিনুর রহমান মাস্টার, এনামুল হক, রেজানুল হক, মো. আরিফ।
    সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান ।

    কম্বল পেয়ে সামিনা খাতুন নামের স্বামীহারা ৬০ বছরের বৃদ্ধ নারী বলেন, 'আমার কোনো ছেলে স্বামী নাই বাবা। সারাদিন রোজা রেখে আসছি কম্বল নিতে, তোরা তো আমার ছেলের কাজ করলা। দোয়া রইলো তোমাদের জন্য।'


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ