ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন

    র‌্যাকের সাধারণ সম্পাদক হলেন বরিশালের সন্তান তাওহীদ সৌরভ

    র‌্যাকের সাধারণ সম্পাদক হলেন বরিশালের সন্তান তাওহীদ সৌরভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগইনেস্ট করাপসনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাউথ এশিয়ান টাইমস এর সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আহমেদ সভাপতি ও এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার তাওহীদ সৌরভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এনিয়ে মহিউদ্দিন আহমেদ টানা দ্বিতীয় মেয়াদ সভাপতি দায়িত্ব পেলেন। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যরা নতুন নেতৃত্ব নির্বাচন করেন। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি বিজয়ী হয়েছেন নিউ এজের আহম্মদ ফয়েজ ও  নিউজবাংলার রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে একাত্তর টিভির জেমসন মাহবুব ও এশিয়ান টিভির সাফি উদ্দিন আহেমদ, সাংগঠনিক সম্পাদক পদে যমুনা টিভির রাব্বী সিদ্দিকী, কোষাধ্যক্ষ পদে মাইটিভির মাহবুব সৈকত, বৈশাখী টিভির তাসলিমুল আলম, দপ্তর সম্পাদক পদে তাসলিমুল আলম তৌহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বণিক বার্তার জেসমিন মলি, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে চ্যানেল টুয়েন্টিফোরের সফিকুল ইসলাম সবুজ, আন্তর্জাতিক সম্পাদক পদে আরটিভির আতিকা রহমান ও সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে নিউজ টুয়েন্টিফোরের আলী তালুকদার। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন-  আলাউদ্দিন আরিফ, আবুল কাশেম, আদিত্য আরাফাত, মোরশেদ নোমান, সাঈদ খান, শেখ মোহাম্মদ জামাল হোসেন ও শফিক শাহিন। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও শহিদুল ইসলাম তিন সদস্যের কমিশন নির্বাচন পরিচালনা করেন। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র নেতাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিদায়ী কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজ পরিচালনায় র‌্যাকের ২০২১ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ