ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির
  • নারীদের পোশাক গহনা নিয়ে প্রদর্শনী

    নারীদের পোশাক গহনা নিয়ে প্রদর্শনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারীদের পোশাক ও গহনা নিয়ে রাজধানীর বনানীর কিউরিয়াসে চলছে ‘উইন্টার এক্সিভিশন’। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

    কিউরিয়াসের পরামর্শক ডিজাইনার চন্দ্র শেখর সাহা বলেন, এখন শীতকাল। আমরা তাই সব আয়োজনের ভেতর শীতের আমেজটা ধরে রাখতে চেয়েছি। শহুরে জীবনে এমনটা ধরা না দিলেও গ্রামীণ জীবনে প্রকৃতিই সব জানান দেয়।

    তিনি বলেন, আমরা এখন কোরিয়ান কম্বল গায়ে জড়িয়ে আরামে একটা ঘুম দিই। এটা সময়ের চাহিদা। লেপের জায়গা বদলে নিয়েছে কম্বল। এমন ছোটখাটো অনেক বিষয় উপস্থাপন হয়েছে প্রদর্শনীতে। আমাদের গহনার কালেকশন অলক্ষে পড়ে থাকা টুকরো বাস্তবতা আর স্বপ্নের সম্মিলন। পুরো প্রদর্শনীকে ভাগ করা হয়েছে দু’ভাবে। এক, কাঁথা ফোঁড়ের ঐকতান এবং অন্যটি উপকরণের অলঙ্কৃত সুরিয়েলিজম।

    প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে দেশীয় ধাঁচে তৈরি নানা পোশাক। একটি কর্নারে রাখা হয়েছে তুলা, লেপ ও ধুনকো। এছাড়াও আছে কাঁথা ফোঁড়ের ঐকতান, নীলাভ ছন্দ, নান্দনিক জটিলতা ও আলোছায়া-জাদুমায়া শিরোনামে সংযোজিত হয়েছে গহনার প্রচলিত ও অপ্রচলিত উপকরণের সমন্বয়ের রূপবৈচিত্র্য।

    গুরুত্ব পেয়েছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, জয়বায়ু পরিবর্তন আর এই পরিপ্রেক্ষিতে পোশাক শিল্প আর ফ্যাশন দুনিয়ার দায়িত্বশীলতা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ