ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বকেয়া বিজ্ঞাপন বিল পরিশোধের দাবি সংবাদপত্র প্রতিনিধি পরিষদের

    বকেয়া বিজ্ঞাপন বিল পরিশোধের দাবি সংবাদপত্র প্রতিনিধি পরিষদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংবাদপত্রের বকেয়া বিজ্ঞাপন বিল দ্রুত পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি পরিষদ। সোমবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি এস এম এ রাজ্জাক ও মহাসচিব হাবিবুল্লাহ হাবিব এ দাবি জানান।

    তারা বলেন, সরকারি ক্রোড়পত্র প্রকাশের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরকে (ডিএফপি) যথাযথ অর্থ বরাদ্দ না দেওয়ায় বর্তমানে সংবাদপত্রের বিল বকেয়া পড়েছে প্রায় ৫৬ কোটি টাকা। এতে এ শিল্প আর্থিক সংকটে পড়েছে।

    বিবৃতিতে তারা বলেন, সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপন হার ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে সাড়ে তিনগুণ বৃদ্ধি পেলেও সে হারে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। চলতি বাজেটে অর্থ বরাদ্দ দিয়েছে মাত্র ১৭ কোটি ৬৫ লাখ টাকা।\হবিবৃতিতে আরও বলা হয়, চলতি অর্থবছরের বরাদ্দ অর্থ থেকে বকেয়া বিল পরিশোধ না করার জন্য অর্থ মন্ত্রণালয় শর্তারোপ করায় সংবাদপত্রগুলো বকেয়া বিজ্ঞাপন বিলের টাকা পাচ্ছে না। এ কারণে সংবাদপত্র শিল্প বর্তমানে চরম অর্থ সংকটে পড়েছে। ফলে সংবাদপত্রের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না। এ অবস্থা আরও কিছুদিন অব্যাহত থাকলে সংবাদপত্রের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

    এ পরিস্থিতিতে বকেয়া বিল পরিশোধ না করার শর্তারোপ অবিলম্বে প্রত্যাহার এবং বকেয়া ৫৬ কোটি টাকা জরুরিভাবে বরাদ্দ করার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে তারা দাবি জানান। এ ব্যাপারে তারা অর্থমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ