ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • গলাচিপায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    গলাচিপায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় ৫ কেজি গাঁজাসহ রিপা আক্তার (৩৫) ও সৈয়দ আহম্মেদ (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে গলাচিপা লঞ্চঘাট আলম ভান্ডারীর ইট-বালুর দোকান জাপান এন্টারপ্রাইজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত রিপা আক্তার ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার আঠারোবাড়ী উত্তরপাড়া গ্রামের ইলিয়াস খাঁর স্ত্রী ও সৈয়দ আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বলিয়াহুরা গ্রামের ধলু মিয়ার ছেলে। গলাচিপা থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করে।

    সোমবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশ অভিযান চালিয়ে সৈয়দ আহম্মেদ ও রিপা আক্তারকে ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এদের সাথে সংশ্লিষ্টদের স্থানীয় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ