ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় বরখাস্ত চেয়ারম্যান পেলেন নৌকা প্রতীক

    ভোলায় বরখাস্ত চেয়ারম্যান পেলেন নৌকা প্রতীক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ভোলার রাজাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাল আত্মসাতের দায়ে সাময়িক বরখাস্ত চেয়ারম্যান মিজানুর রহমান খান এবারও পেয়েছেন নৌকা প্রতীক। তবে এবার দলীয় মনোনয়ন দেওয়ার আগে তৃণমূল পর্যায়ে ডেলিকেটদের ভোটে হেরেছিলেন তিনি। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

    বরখাস্ত হওয়ার পর মিজানুর রহমান উচ্চ আদালতে রিট আবেদন করলে বিচারক চলতি বছরের ১৩ সেপ্টেম্বর তিন মাসের অস্থায়ী স্থগিতাদেশ দেন, যা আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বহাল আছে। আগামী ৫ জানুয়ারি এই ইউনিয়নে নির্বাচন।

    নৌকার প্রার্থী মিজানুর রহমান খান বলেন, ‘আমার বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে, সব মিথ্যা। আমি ষড়যন্ত্রের শিকার।’

    ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু বলেন, ‘দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজাপুর ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান খানের সাময়িক বরখাস্ত ও তৃণমূলের ডেলিকেটদের ভোট মূল্যায়ন করে রেজাউল হক মিঠু চৌধুরীর নাম এক নম্বরে রেখে কেন্দ্রে পাঠিয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মিজানকেই আবার মনোনয়ন দিয়েছে।’

    সূত্র: কালের কন্ঠ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ