ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • পিরোজপুরে ফজলুল হক মনির জন্মদিন পালিত

    পিরোজপুরে ফজলুল হক মনির জন্মদিন পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকালে সদর উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম মন্টু শিকদার।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন শিকদার, জেলা যুবলীগ নেতা সাগর সিকদার, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কেএমডি মেজবাহ উদ্দিন সাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর কবরস্থানের ইমাম ও খতিব মাওলানা মো: মিজানুর রহমান। সভা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ