ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • মঠবাড়িয়ায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে মানববন্ধন

    মঠবাড়িয়ায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে মানববন্ধন
    মঠবাড়িয়ায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুদিঘাটা আলম বাজারের জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের দাবীতে শনিবার সকালে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও এলাকাবাসি। এসময় অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন, স্থানীয় সমাজ সেবক নাজমুল আলম টুকু পহলান, নাসির উদ্দিন মাতুব্বর, মো. সেলিম খান, পলাশ পহলান প্রমূখ।

    বক্তারা বলেন, স্থানীয় সমাজ সেবক ডাঃ আলম সাহেব তার নিজস্ব ৩৩ শতাংশ জমি জেলা প্রশাসকের নামে লিখে দিয়ে বাজার সৃষ্টি করেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী মেজবাহুল আলম দুলাল মেম্বর ও তার ভাই সমাজসেবা কর্মকর্তা শফিকুল আলম ইদ্রিস সম্প্রতি একটি রাস্তা বন্ধ করে সরকারি জমিতে বহুতল চলমান পাকা স্থাপণা নির্মাণ করছেন। এতে বাজারের পাবলিক টয়লেট, মাছ বাজার (তলসেট) দখল হয়ে যায়। তাদেও বিরুদ্ধে মাছ বাজারে টিনের ছাউনী না দিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগও করেন। এছাড়া সরকারি কমিউনিটি ক্লিনিকের জমিতে দোকান ঘর উত্তোলন করে তারা ভাড়া আদায় করছেন।

    এব্যপারে অভিযুক্ত মেজবাহুর আলম দুলাল মেম্বার বলেন, আমার জমিতেই আমি ভবন নির্মাণ করছি। ওর পিছনে কোন রাস্তা ছিলো না। মাছ বাজার (তলসেট) চেয়ারম্যান সাহেব নিমার্ণ করছে বিধান আমি কিছুই জানিনা। তাছাড়া কমিউনিটি ক্লিনিকের জমি পরেই রয়েছে। কেউ তা দখল করেনি।

    উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সাকাওয়াত জামিল সৈকত বলেন, ইতোমধ্যে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। সার্বিক বিষয়ে তদন্ত করে প্রয়োজণীয় ব্যবস্থা নেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ