ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী হত্যা : ১ মাস পর মামা গ্রেফতার

    ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী হত্যা : ১ মাস পর মামা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে ইন্দুরকানীতে ৬ বছরের মাদ্রাসা ছাত্রী হত্যা মামলায় ১ মাস পর মামাকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশের একটি দল নিহত মাদ্রাসা ছাত্রী লাবনী আক্তার (৬) কে হত্যার অভিযোগে চাচাতো মামা মোঃ নুরুল ইসলাম শিকদারের ছেলে মোঃ হাবিবুল্লাহ জসিম(২৫) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে।

    নিহতের স্বজনরা জানান, মা-বাবার ডিভোর্স হওয়ায় নিহত লাবনী কালাইয়া গ্রামের তার নানা বাড়ীতে থেকে পড়াশুনা করতো। লাবনী বাগেরহাট জেলার কচুয়া উপজেলার লাভলু হাওলাদার এর মেয়ে। গত ৩০ অক্টোবর  নিহত মাদ্রাসা ছাত্রী পাশ্ববর্তী চাচাতো নানা নুরুল ইসলাম সিকদারের বাড়ীতে খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পাঁচদিন পর ৫ নভেম্বর নুরুল ইসলাম সিকদারের বাড়ীর বাগান থেকে হাতের কবজি ও পায়ের গোড়ালি বিচ্ছিন্ন অবস্থায় তার লাশ পুলিশ উদ্ধার করে।
    এ ঘটনায় লাবনী আকতারের মা ছনিয়া আকতার বাদী হয়ে অজ্ঞাত আসামী দিয়ে ইন্দুরকানী থানায় হত্যা মামলা করেন।

    ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শিশু হত্য মামলার আসামী মোঃ হাবিবুল্লাহ জসিমকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামীর স্বীকারোক্তির ভিত্তিতে হত্যার আলামত উদ্ধার করা হয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ