ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • পিরোজপুরে চোরাই ছাগলে ভূরিভোজ, মামলা দায়ের

    পিরোজপুরে চোরাই ছাগলে ভূরিভোজ, মামলা দায়ের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ছাগল চুরি করে ভূরিভোজের অভিযোগে মামলা দায়ের হয়েছে। বুধবার ছাগল মালিক আব্দুল লায়েক ফরাজী বাদী হয়ে পিরোজপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

    মামলার আসামিরা হলেন- ওই হাসপাতালের কর্মচারী মো. শাহিন খান (৩২), মো. চমন খান (২৫), মো. পলাশ খান (৩৩) ও মো. বাশার শেখসহ (৪৫) অজ্ঞাত ১০-১২ জন।

    মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর তার ছাগলটি স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর গেলে আসামিরা তা জবাই করেন। পরে তা রান্না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা মিলে ভূরিভোজ করেন।

    ভুক্তভোগী লায়েক ফরাজী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে তার চুরি হয়ে যাওয়া ছাগলটি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী শেখ বাশারসহ ৪ জন আটক করে জবাই করে। পরে স্থানীয় ঋষির (চামড়া ক্রেতা) কাছ থেকে তার চামড়া উদ্ধার করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী ওই ছাগলটি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা ভূরিভোজ করেছেন বলে তাকে তথ্য দেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ