ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলার রাজাপুর ইউনিয়নে জমিজমা বিরোধ সংঘর্ষে নিহত ১

    ভোলার রাজাপুর ইউনিয়নে জমিজমা বিরোধ সংঘর্ষে নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।

    মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দাইয়া কাশেম চৌকিদার ও রহুল আমিন গ্রুপের মধ্যে এঘটনা ঘটে। নিহত ব্যক্তির রুহুল আমিন (৫০) ঐ গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে।

    নিহত রুহুল আমিনের ভাই দেলোয়ার সর্দার জানান, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার কাশেম চৌকিদারের বাড়ির সামনে দিয়ে রুহুল আমিন ধানকাটা লোকদের জন্য ভাত নিয়ে যাওয়ার সময় পানের বরজ থেকে কাশেম চৌকিদার ও তার সাথে ৪/৫জন সহযোগী নিয়ে রুহুল আমিনের উপর হামলা চালায়। এতে রুহুল আমিন গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাঃ মৃত্যু ঘোষনা করেন।

    এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, রাজাপুরে সংঘর্ষে মৃতের ঘটনা জেনেছি। এখনো কোন পক্ষের মামলা দায়ের করেনি। মামলা হলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ