ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • প্রেমিকের সঙ্গে ঘুর‌তে বের হ‌য়ে ট্রেনে কাটা পড়ল স্কুলছাত্রী

     প্রেমিকের সঙ্গে ঘুর‌তে বের হ‌য়ে ট্রেনে কাটা পড়ল স্কুলছাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে ট্রেনে কাটা প‌ড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২৯ ন‌ভেম্বর) সকা‌লে ঢাকা-উত্তরবঙ্গ রেললাই‌নের উপ‌জেলার ধলা‌টেংগর এলাকার ৭ নং ব্রিজের কা‌ছে এ ঘটনা ঘ‌টে। 

    ওই স্কুলছাত্রীর নাম নুসরাত জাহান তোয়া। সে এ‌লেঙ্গা পৌরসভার বা‌সিন্দা না‌সির উ‌দ্দিনের মে‌য়ে এবং এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

    জানা গে‌ছে, তোয়ার ফেসবু‌কে সোহাগ আল হাসান জয় না‌মে এক যুব‌কের সঙ্গে যোগা‌যোগ হয়। মঙ্গলবার দেখা করা নিয়ে ম্যাসেঞ্জা‌রে তাদের কথা। সকা‌লে তারা দুজন রিকশায় করে ঘুরতে বের হয়। এরপর ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের পা‌শে ধলা‌টেংগর রেললাই‌নে নীলসাগর এক্স‌প্রেস ট্রেনে কাটা প‌ড়ে তোয়া মারা যায়। এ সময় তার কা‌ছে পরীক্ষার প্রশ্নপত্র ও পরীক্ষার সামগ্রী পাওয়া যায়। তবে জয় নামের ওই যুবককে পাওয়া যায়নি। 

    নিহত ছাত্রীর মা শায়লা বেগম ব‌লেন, প্রতিদিন ছোট মে‌য়েসহ তোয়া‌কে নি‌য়ে স্কুলে যাই। আজ তোয়া তার বান্ধবীর বাসায় যাওয়ার কথা ব‌লে আ‌গেই চ‌লে যায়। পরে স্কুলের শিক্ষ‌কের মাধ্যমে তোয়ার মৃত্যুর খবর পাই।

    তি‌নি আ‌রও ব‌লেন, ওর সকাল ১০টা থে‌কে বিদ্যাল‌য়ে বা‌র্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু মে‌য়ের আর পরীক্ষা দেওয়া হলো না। এ ঘটনায় জয় না‌মে ওই যুব‌কের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের করা হ‌বে।

    বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার (ইনচার্জ) মাছুম আলী খান জানান, ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী নিহতের বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ