ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ঘরে ঢুকে জেএসএসের এরিয়া কমান্ডারকে গুলি করে হত্যা

    ঘরে ঢুকে জেএসএসের এরিয়া কমান্ডারকে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরে ঢুকে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র এরিয়া কমান্ডার আবিষ্কার চাকমাকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে জেলা সদরের বন্ধুকভাঙ্গা ইউনিয়নে কিচিং আদম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবিষ্কার চাকমা বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে।
     
    নিহতের বাবা মিন্টু চাকমা বলেন, মঙ্গলবার ভোরে আমার ছেলে নিজের ঘরে সাংগঠনিক কাজ করছিল। এসময় হঠাৎ প্রতিপক্ষের লোকজন ঘরে ঢুকে আমার ছেলেকে গুলি করে হত্যা করে। নিহত ব্যক্তি সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএসের শীর্ষ পর্যায়ের নেতা এবং একাধিক মামলার আসামি বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে।  

    সূত্রটি বলছে, আবিষ্কার চাকমা বিগত কয়েক বছর ধরে বাঘাইছড়ি এলাকার এরিয়া কমান্ডারের দয়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি তিনি লংগদু উপজেলা, নানিয়ারচর উপজেলা এবং বরকল উপজেলার সুবলংয়ের ইউনিয়নের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রাঙামাটি সদরের বন্ধুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদম এলাকায় বসবাস করতেন।

    রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ