ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান 
  • মঠবাড়িয়ায় পাখি প্রেমী নিজামের খাবার খেয়ে শালিকের দিন শুরু

    মঠবাড়িয়ায় পাখি প্রেমী নিজামের খাবার খেয়ে শালিকের দিন শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজাম জমাদ্দার নামে এক পাখী প্রেমীর হাতে খাবার খেয়ে শালিক পাখিদের দিন শুরু হয়। নিজাম ও শালিকের মধ্যে দীর্ঘ দিনের এই সখ্যতা এলাকায় বেশ সারা ফেলেছে। প্রতিদিন সকালে উৎসুক লোকজন পাখিদের খাবার দেয়া দেখতে আসেন। নিজাম জমাদ্দার উপজেলার মিরুখালী বাজারের পরোটা-সিংগারা-পুরি বিক্রেতা এবং ওয়াহেদাবাদ গ্রামের মো. আনেচ জমাদ্দারের ছেলে।

    সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ভোর বেলা (সূর্য্য ওঠার আগে) দোকান খোলার আগেই তার নিজাম জমাদ্দারের দোকানের টিনের চালায় শতশত শলিক পাখি জড়ো হতে থাকে। শালিকের কিচির মিচির শব্দে এলাকা মুখরিত হয়ে উঠে। নিজাম দোকান খুলে আগের দিনের রেখে দেয়া পরোটা ও পুরি টুকরা টুকরা করে দোকানের সামনে ছড়িয়ে দিলে ঝাঁকে ঝাঁকে শালিক রাস্তায় নেমে আসে। খাবার খেয়ে তারা আবার চলে যায়। ফজরের নামাজ পড়ে বের হওয়া মুসল্লিরা প্রতিদিন নিজাম ও শালিকের সখ্যতা উপভোগ করেন। মিরুখালী ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ইলিয়াচ জানান, নিজামের কাজটি অত্যন্ত প্রসংশনীয়। ইসলামও আমাদের এই শিক্ষা দেয়।

    পাখী প্রেমী মো. নিজাম জমাদ্দার জানান, পাখিদের খাওয়াতে পেরে ভাগ্যবান মনে করেন। এ জন্য তার প্রায় এক থেকে দেড়শ টাকা খরচ হয় বলে তিনি জানান।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ