শায়েখ সৈয়দ ফজলুল করীম’র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, শায়েখ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহঃ ছিলেন বিংশ শতাব্দীর এক জ্যোতির্ময় আলোকবর্তিকা। যিনি বাংলাদেশে ইসলামী কর্মধারার সব গুলো কর্মপন্থার সমান সমন্বয় সাধান করতে পেরেছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ৩ টায় চাঁদমারী এমসি অডিটোরিয়ামে ইশা ছাত্র আন্দোলন এর প্রতিষ্ঠাতা শায়েখ সৈয়দ ফজলুল করীম (পীর সাহেব চরমোনাই রহঃ) এর রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, মাওলানা ফজলুল করিম রহ. এর ৭১ বছরের কর্মময় ও সংগ্রামী জীবন এক বিস্ময়কর উপাখ্যান। তিনি পথভোলা মানুষের আত্মিক পরিশুদ্ধি ও নৈতিক সমৃদ্ধির সর্বাত্মক প্রচেষ্টা যেমন চালিয়েছেন তেমনি শিরক বিদআতের মোকাবেলা করেছেন। তিনি গণমানুষের মুক্তির জন্য অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন ও সংগ্রাম করেছেন। আবার শিক্ষা সংস্কার এর জন্য তালিম তারবিয়াতেও আত্মনিয়োগ করেছেন।
তিনি আরও বলেন বাংলার ছাত্র সমাজ যখন বিপথগামী হয়ে যাচ্ছিলো, চারিত্রিক ও আদর্শিক ভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছিল ঠিক তখনই ছাত্রদের আদর্শিক ভাবে গড়ে তুলতে শায়েখ ফজলুল করীম রহঃ প্রতিষ্ঠা করেন ইশা ছাত্র আন্দোলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সদস্য মাহাবুবুল হক মানিক, ইশা ছাত্র আন্দোলন বরিশাল জেলা সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম,সাবেক সভাপতি মঈনুল ইসলাম সহ বিভিন্ স্থরের নেতৃবৃন্দ।
এসএম