সাংবাদিক মুনির হোসেন’র ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত
শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মুনির হোসেনের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনু্ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর পুলিশ লাইন এলাকায় দৈনিক মতবাদ পত্রিকা কার্যালয়ে দোয়া মোনাজাত অনু্ষ্ঠিত হয়। পুলিস লাইনস জামে মসজিদের মুয়াজ্জেম হাফজে আঃ হান্নান দোয়া মোনাজাত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এসএম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক কবি হেনরী স্বপন, বার্তা সম্পাদক সৈয়দ মেহেদী হাসান,বার্তা সম্পাদক খান রুবেল সহ পত্রিকার সকল সাংবাদিক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এদিকে এর আগে বাদ জোহর মরহুমের পিতার নামে প্রতিষ্ঠিত অ্যাডভোকেট নেহাল হোসেন নূরানী ও হাফেজী মাদ্রাসায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসএম