ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক যুবক

    র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. রাশেদ (৪০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭।  

    মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল।

    আটক মো. রাশেদ একই থানার দোয়াজী পাড়ার মৃত নুর আলীর ছেলে।

    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, গত ১৮ নভেম্বর সীতাকুণ্ডে মো. রফিক নামে এক ব্যক্তির কাছে র‌্যাব পরিচয় দিয়ে এক লক্ষ টাকা দাবি করে রাশেদ। এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সীতাকুণ্ড উপজেলা গেইটের সামনে থেকে মো. রাশেদকে আটক করা হয়।

    তিনি বলেন, মো. রাশেদের দেহ তল্লাশী করে র‌্যাবের একটি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়। এছাড়াও তিনি নিজেকে র‌্যাব সদস্য বলে টাকা দাবির কথা স্বীকার করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ