ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় ৮ কোটি টাকার শাড়ি জব্দ, আটক ৫

    ভোলায় ৮ কোটি টাকার শাড়ি জব্দ, আটক ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    ভোলা সদরের তুলাতলী লঞ্চঘাট এলাকা দিয়ে পাচারকালে বিপুল পরিমাণ বিদেশি শাড়ি-কাপড় জব্দসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। জব্দ কাপড়গুলোর মূল্য আট কোটি টাকা।

    মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা (লে. বিএন) খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

    আটকরা হলেন- রফিকুল ইসলাম (৩০), নূর ইসলাম (৩৬), মোম আসাদুজ্জামান (৩৮), শহীদ শেখ (৪০) ও মো. লিটন (৩৮)।

    বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার (২১ নভেম্বর) বিকেলের দিকে ভোলা সদরের মেঘনা নদীর তুলাতলী পয়েন্টে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে আসা একটি নৌযান থেকে আট কোটি টাকার বিদেশি শাড়ি-কাপড় জব্দসহ ওই পাঁচ চোরাকারবারীকে আটক করা হয়।  

    জব্দ শাড়ি-কাপড়ের মধ্যে রয়েছে ১৫ হাজার ৩৬৭ পিস শাড়ি, এক হাজার ২২ পিস শ্রী পিস, ৯৪৫ পিস লেহেঙ্গা, পাঁচ হাজার ৭৯২ পিস শাল ও এক হাজার ৪০০ পিস ওড়না। জব্দ শাড়ি-কাপড় এবং আটকদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ