ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন স্বামী

    রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন স্বামী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে খালেদা বেগম (২৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছেন তার স্বামী। নিহত খালেদা বেগম বালুখালীর ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা হাফেজ আহমদের (৩০) স্ত্রী।

    ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

    সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতের পরিবারের বরাত দিয়ে এপিবিএন জানায়, বিকেলে ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ১৪৫ নম্বর শেডে পারিবারিক কলহের জের ধরে স্বামী হাফেজ আহমদের সঙ্গে কথা কাটাকাটি হয় খালেদা বেগমের। একপর্যায়ে স্বামী হাফেজ তাকে গলা কেটে হত্যা করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সতিন নুর হাসিনা (২২) এবং হাফেজের ভগ্নিপতি মোহাম্মদ আলীকে (৩৫) আটক করা হয়।

    ৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ