ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বাড়ির সামনে প্রেমিকার বিষপান, পরিবারসহ পালিয়েছে প্রেমিক

       বাড়ির সামনে প্রেমিকার বিষপান, পরিবারসহ পালিয়েছে প্রেমিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    রংপুরের মিঠাপুকুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ওই তরুণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলছে।

    রোববার (২১ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে প্রেমিক মনজুরুল ইসলামসহ তার পরিবারের লোকেরা বাড়িতে তালা ঝুলিয়ে এলাকা ছেড়েছেন।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, মমিনপুর গ্রামের আনারুল ওরফে আনার ছেলের সঙ্গে প্রতিবেশী শফিকুল ইসলামের মেয়ের দীর্ঘদিনের প্রেম বিনিময় চলছিল। এ সম্পর্কের জের ধরে ওই তরুণী তার প্রেমিক মঞ্জুরুলকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু বিয়েতে অস্বীকৃতি জানালে রোববার বিকেলে ওই তরুণী তার প্রেমিকের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। এতে বাধা দিলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনেই বিষপান করেন ওই তরুণী। পরে তার শরীরে বিষের প্রতিক্রিয়া দেখা দিলে অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন।

    পরিবারের পক্ষ থেকে অসুস্থ তরুণীকে হাসপাতালে নিতে অস্বীকৃতি জানালে স্থানীয়রা এক ভ্যানচালকের সহযোগিতায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।

    এদিকে ঘটনার পর থেকে প্রেমিক মঞ্জুরুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা ঘরে তালা মেরে পালিয়ে গেছে। স্থানীয়দের দাবি, দুই পরিবারের লোকজনের মতের অমিলের কারণে এ ঘটনাটি ঘটেছে।  

    এ ব্যাপারে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিষপানে আত্মহত্যা চেষ্টার ঘটনার বিষয়টি  অবগত রয়েছি। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ