ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • এক নারীর প্রতিদ্বন্দ্বী ৪ পুরুষ!

     এক নারীর প্রতিদ্বন্দ্বী ৪ পুরুষ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    লক্ষ্মীপুরের রায়পুরে কেরোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পাওয়া শাহিনুর বেগম রেখা নামে এক প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে লড়ছেন চার পুরুষ প্রার্থী।

    উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শাহজাহান কামালের স্ত্রী শাহিনুর বেগম রেখা। তিনিও আওয়ামী লীগের সদস্য।

    প্রতিদ্বন্দ্বী চার চেয়ারম্যান প্রার্থী হলেন- আওয়ামী লীগের বিদ্রোহী বহিষ্কৃত নেতা বাবুল পাটোয়ারী, জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মো. ইউনুস, ইসলামী আন্দোলনের মো. জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. কহিন।

    জানা যায়, শাহিনুর বেগম পুরুষ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেওয়া ও প্রকৃত সেবা দেওয়ার আশ্বাস দিচ্ছেন।

    চেয়ারম্যান প্রার্থী শাহিনুর বেগম বলেন, নারী প্রার্থী হওয়ায় সব নারীরা আমার পক্ষে কাজ করছেন। পুরুষ ভোটারদেরও ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি, আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব। প্রতিদিন গণসংযোগসহ নয়টি ওয়ার্ডেই কর্মী সমাবেশ করছি। উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ মেম্বার প্রার্থীরাও আমাকে সর্বাত্মক সহযোগিতা করছেন।

    রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বলেন, এ উপজেলায় ইউপি নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। কেরোয়া ইউনিয়নে ভোটার সংখ্যা ২৫ হাজার ৮৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৬৩৪ জন এবং নারী ভোটার ১৩ হাজার ২৩৮ জন। এ ইউনিয়নে ১২টি কেন্দ্র ও ৫৬টি কক্ষ করা হয়েছে।


    সূত্র: যুগান্তর


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ