ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দৌলতখান হাসপাতাল পুকুরের ভাঙা ঘাটলায় রোগী দুর্ভোগ চরমে

     দৌলতখান হাসপাতাল পুকুরের ভাঙা ঘাটলায় রোগী দুর্ভোগ চরমে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরের ঘাটলাটি দীর্ঘ এক বছর ধরে ভেঙে পড়ে আছে। ফলে হাসপাতালের আন্তঃবিভাগের রোগী ও তাদের স্বজনদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ৫০ শয্যা বিশিষ্ট দৌলতখান উপজেলা হাসপাতালের একমাত্র পুকুরের কেবল একটি ঘাটলা। সেটিও বছর খানেক আগে ভেঙে গেছে। ঘাটলাটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় হাসপাতাল মসজিদের মুসল্লি ও রোগীদের অযু-গোসলসহ কাপড়-চোপড় ধোয়ার কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। ইতোমধ্যে ভাঙা ঘাটলায় অযু-গোসল করতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন রোগী ও মুসল্লি।

    হাসপাতালে চিকিৎসা নিতে আসা জনৈক এক রোগীর স্বজন শহিদুল্লাহ বাচ্চু জানান, ভাঙা ঘাটলায় রোগী ও মসজিদের মুসল্লিরা ঝুঁকি নিয়ে আযু-গোসল ও কাপড়-চোপড় ধোয়ার কাজ করছে। কয়েকদিন আগে হাসপাতালের ঘাটলায় হাত-মুখ ধুতে গিয়ে একজন রোগীর স্বজন পুকুরে পড়ে গেছে। তিনি ওইদিন ভেজা শরীর নিয়ে  বাড়িতে ফিরে গেছেন। হাছান নামে এক মুসল্লি জানান, ভাঙা ঘাটলা দিয়ে নামাজের অযু করতে গেলে অনেক দুর্ভোগ হয়। নতুন একটি ঘাটলা নির্মাণ করার দাবী করছি।  

    দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পিয়াস কান্তি সাহা বলেন, ‘ঘাটলাটি ভেঙে যাওয়ায় রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি।’
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান জানান, ‘বিষয়টি উপজেলার সংশ্লিষ্ট দপ্তর ও ভোলা জেলা সিভিল সার্জন-কে জানানো হয়েছে। আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে।’

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ