ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • শেরে-বাংলা একে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আক্কাস সিকদার

    শেরে-বাংলা একে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আক্কাস সিকদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর ও চ্যানেল টুয়েন্টিফোর এর ঝালকাঠি জেলা প্রতিনিধি আক্কাস সিকদার। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম  আককাস সিকদারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

    ঢাকাস্থ শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে  শুক্রবার সন্ধ্যা ৬ টায় ঢাকা বিজয়নগর হোটেল ৭১ এর বল রুমে “স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

    অনুষ্ঠানে শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ এর পক্ষ থেকে গুণীজন হিসেবে লালন কন্যা ফরিদা ইয়াসমিন এবং অনুসন্ধানী ও সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২১ সম্মাননাপত্র, ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেয়া হয় ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল টোয়েন্টিফোর ও যুগান্তরের জেলা প্রতিনিধি মো. আক্কাস সিকদারসহ ৩০ জনকে। সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন।

    প্রধান অতিথি বিচাপতি মোঃ নিজামুল হক নাসিম  চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল  অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসাবে উপস্থিত  থেকে লালন সঙ্গীত শিল্পী ফরিদা ইয়াসমিন, সাংসদ শামীম ওসমানের সহধর্মিণী নারায়নগঞ্জ মহিলা সংস্থার সভানেত্রী সালমা ওসমান লিপি ও দেশের ৫ জন সাংবাদিকসহ ৩০ জন গুণী ব্যক্তির হতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

     অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শহীদুর রশীদ ভূইয়া ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও মহা-সচিব মোঃ আর. কে রিপন।             

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ