ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভাসানচরে জাতিসংঘের ত্রাণ নিয়ে নৌবাহিনী

    ভাসানচরে জাতিসংঘের ত্রাণ নিয়ে নৌবাহিনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ত্রাণ সহায়তার ১৩৭ দশমিক ২৮  টন মালামাল নিয়ে হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে।

    বুধবার নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা তিমি’ এসব মালামাল নিয়ে ভাসানচরে পৌঁছায়।

    ‘বানৌজা টুনা’ দুপুর ১২টার দিকে এবং ‘বানৌজা তিমি’ দুপুর ১টার দিকে ভাসানচরে পৌঁছেছে!

    ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বলেন, জাহাজ দুটিতে মোট ১৩৭ দশমিক ২৮  টন ওজনের বিভিন্ন ধরনের সামগ্রী ছিল।

    ভাসানচরে নেওয়ার পর সামগ্রীগুলো বিডিআরসিএসের তত্ত্বাবধানে ওয়্যার হাউসে নেওয়া হয়। রোহিঙ্গাদের জন্য দুই জাহাজে ১১ ধরনের মালামাল রয়েছে। এগুলো হলো— স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, জারিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ ও জুট ব্যাগ।

    উল্লেখ্য, কক্সবাজারে চাপ কমাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত বছরের ডিসেম্বরে রোহিঙ্গাদের ভাসানচরে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ছয় দফায় ১৮ হাজার ৫২১ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে নেওয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ