ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নারী শৌচাগারে ভিডিও ধারণ, দোকান কর্মচারী আটক

    নারী শৌচাগারে ভিডিও ধারণ, দোকান কর্মচারী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভিডিও ধারণের জন্য নারী শৌচাগারের ভেতরে মোবাইলের ভিডিও অন করে রাখে এক যুবক। শৌচাগারে যাওয়া এক নারী বিষয়টি বুঝতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। ফোন পেয়ে শৌচাগারে ভিডিও ধারণের অভিযোগে যুবককে আটক করেছে কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশ।

    আটক যুবকের নাম রুহুল আমিন (২৪)। তিনি চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি জুতার দোকানের কর্মচারী।

    বুধবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

    তিনি বলেন, চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি জুতার শোরুম থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ও তার স্ত্রী জুতা কিনতে মার্কেটে গিয়েছিলেন। তার স্ত্রী জরুরি প্রয়োজনে শোরুমের শৌচাগারে যেতে চাইলে সেখানকার এক কর্মচারী পরিষ্কার করে দেওয়ার কথা বলে টয়লেটের ভেতরে একটি মোবাইল ফোনের ভিডিও অন করে রেখে আসেন। তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে তাকে জানালে তিনি আশপাশের লোকজনের সহায়তায় ভিডিও ধারণকারী শোরুমের কর্মচারীকে তার মোবাইল ফোনসহ আটক করে রাখেন।

    ওই কলারের ফোন পেয়ে ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি চকরিয়া থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

    পরে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ৯৯৯-কে জানান, তিনি ঘটনাস্থল থেকে শোরুমের কর্মচারী রুহুল আমিনকে আটক করে থানায় নিয়ে আসেন।

    অভিযুক্ত যুবককে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ