ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নিউজবাংলার সাংবাদিককে হত্যাচেষ্টা, ফাঁকা গুলি

    নিউজবাংলার সাংবাদিককে হত্যাচেষ্টা, ফাঁকা গুলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিজয়ের অভিযোগ, রোববার সকাল ৮টার দিকে ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের পুরোন বাজার এলাকায় তার চাচা শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে বিবাদীরা তাকে হুমকি দেন। বিজয়ের প্রতিবেদনের কারণে রবিউল ইসলামের রাজনৈতিক ক্ষতি হয়েছে দাবি করে রাফসান পিস্তল বের করে তার মাথায় ঠেকিয়ে হত্যাচেষ্টা করেন।

    সংবাদ প্রকাশের জেরে হুমকি ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলার আবেদন করেছেন নিউজবাংলার যশোরে জেলা প্রতিনিধি নিশাত বিজয়।

    ঝিকরগাছা থানায় রোববার বিকেলে তিনি এ আবেদন করেন। মামলায় বাঁকড়া ইউনিয়নের রাফসান ইসলামকে ১ নম্বর এবং তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামকে ২ নম্বর বিবাদী করার আবেদন করেছেন বিজয়।

    থানায় দেয়া অভিযোগে বিজয় বলেন, পেশাগত কাজের সূত্রে তিনি যশোর শহরে অস্থায়ীভাবে বসবাস করেন। ২০১৮ সাল থেকে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় রাফসানের গ্রেপ্তার হওয়া নিয়ে প্রতিবেদন করায় বিবাদীরা তার ওপর ক্ষিপ্ত। এসব মামলায় রাফসান দীর্ঘদিন জেলে ছিলেন এবং এলাকা থেকে পালিয়ে ছিলেন।

    বিজয়ের অভিযোগ, রোববার সকাল ৮টার দিকে ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের পুরোন বাজার এলাকায় তার চাচা শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে বিবাদীরা তাকে হুমকি দেন। বিজয়ের প্রতিবেদনের কারণে রবিউল ইসলামের রাজনৈতিক ক্ষতি হয়েছে দাবি করে রাফসান পিস্তল বের করে তার মাথায় ঠেকিয়ে হত্যাচেষ্টা করেন।

    বিজয় চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে একটি ফাঁকা গুলি ছুড়ে বিবাদীরা পালিয়ে যান।

    এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ হোসেন বলেন, ‘ঘটনার সময় চিৎকার শুনে আমি এগিয়ে গিয়ে দেখি, রাফসান বাবু গুলি করে পালিয়ে যাচ্ছে।’

    তিনি অভিযোগ করেন, রাফসানের অত্যাচারে এলাকার সবাই অতিষ্ঠ। রাফসান তার কাছ থেকেও এক লাখ টাকা চাঁদা নিয়েছেন।

    বাঁকড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল রানা বলেন, ‘সে (রাফসান) মাদক ও অস্ত্র মামলার আসামি। জেল থেকে বেরিয়ে দীর্ঘদিন পলাতক ছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ