ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • আগুনে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর

     আগুনে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মাদারীপুর সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাশের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    স্থানীয় ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, শনিবার সন্ধ্যা ৭টা দিকে আশ্রয়ণ প্রকল্পের একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় এবং মাদারীপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ২টি টিম ও স্থানীয়দের ১ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    স্থানীয় বাসিন্দা মুহসিন উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমারা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানাই এবং নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। ফায়ার সার্ভিসের টিম পৌঁছাতে বিলম্ব হওয়ায় আগুনে সব পুড়ে যায়।

    ফায়ার সার্ভিস ওয়ারহাউজ ইন্সপেক্টর নূর মোহাম্মদ জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। আগুনে ১০ ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ