ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • দাঁতের গোড়া থেকে রক্ত পড়লে যা খাবেন

    দাঁতের গোড়া থেকে রক্ত পড়লে যা খাবেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দাঁতের গোড়া থেকে রক্ত পড়া মানে প্রথমেই চিকিৎসকের কাছে ছুটতে হবে— এমনটাও নয়। এর অন্যতম কারণ শরীরে কয়েকটি ভিটামিনের ঘাটতি। কিছু কিছু খাবার এই ঘাটতি পূরণ করতে পারে।

    আসুন দেখে নেই দাঁতের গোড়া থেকে রক্ত পড়লে কী কী খাওয়া উচিত।

    এই রক্তপাতের প্রধান কারণ ভিটামিন সি-এর অভাব। তাই দাঁতের গোড়া থেকে রক্ত পড়লে এমন খাবার বেশি করে খান, যাতে ভিটামিন সি আছে। লেবু, পেয়ারা, আপেল, আনারস—এগুলো ভিটামিন সি-সমৃদ্ধ ফল।

    এ ছাড়া কমলা, জলপাই, মাল্টা, স্ট্রবেরি, আঙুর, বরই, জাম্বুরা, আমলকী, জামের মতো সাইট্রাস ফল; পাকা পেঁপে, তরমুজ, আম, লিচুর মতো মিষ্টি ফল; সরিষা শাক, পালং ও পুঁইশাক, কাঁচা মরিচ, ফুলকপি, ঢ্যাঁড়শ, গাজর, টম্যাটো, ক্যাপসিকাম, থানকুনি পাতা, ধনেপাতা ও পুদিনাপাতায় ভিটামিন সি থাকে।

    মনে রাখবেন, ধূমপানের অভ্যাস শরীরে ভিটামিন সি-এর পরিমাণ কমিয়ে দেয়। ফলে যারা নিয়মিত ধূমপান করেন, তাদের দাঁতের গোড়া থেকে রক্ত পড়তে পারে। অভ্যাস ত্যাগ করলে, সমস্যা কমবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ