ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কক্সবাজারে নির্বাচনি সহিংসতায় ১ জন নিহত

    কক্সবাজারে নির্বাচনি সহিংসতায় ১ জন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউপি নির্বাচনেও সহিংসতার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আকতারুজ্জামান পুতু নামের একজন প্রাণ হারিয়েছেন।

    খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ায় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। খুরুশকুল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত আকতারুজ্জামান খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই।

    কক্সবাজার র‍্যাব-১৫'র সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, এ ঘটনায় মেম্বার প্রার্থী শেখ কামালসহ আহতদের হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে আকতারুজ্জামান পুতুকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

    এর আগে নরসিংদীতে ভোটের আগেই নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহতের খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতারও খবর পাওয়া গেছে। এছাড়াও কয়েকটি কেন্দ্রে ভোট শুরু আগে সিল মারা  সিল মারা ব্যালট পাওয়া গেছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ