ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরগুনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

    বরগুনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী আবাসনে বুধবার দুপুরে ১২ বছরের ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। ধর্ষিতার ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার এবং অভিযুক্ত বাবুল খন্দকারকে (৬০) আটক করে পুলিশে সোপর্দ করে।

    আবাসনের একাধিক বাসিন্দা জানিয়েছেন, বাবুল খন্দকার এর আগেও এই কিশোরীকে ধর্ষণ করেছেন। বুধবার বাবুলের স্ত্রী বাবার বাড়ী যাওয়ায় কিশোরীকে খাবার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি। এসময় প্রতিবেশী নারীরা তাদেরকে ঘরের মধ্যে ধরে ফেলেন।

    বরগুনা থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম জানান, বাবুল খন্দকারের বিরুদ্ধে এলাকাবাসী আরও অভিযোগ করেছেন। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে কিশোরীর মা বাদী হয়ে বরগুনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

    প্রসংগত, বাবুল খন্দকারের ২ স্ত্রী ও ৩ সন্তান রয়েছে। তিনি পেশায় দিনমজুর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ