ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • হালিশহরে গোডাউন বাজারে আগুন

    হালিশহরে গোডাউন বাজারে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নগরের হালিশহর গোডাউন বাজারের একটি বিপণিকেন্দ্রে আগুন লেগেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়।

    ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের ৮টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে। অনেক দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাওয়ায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

    ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আগ্রাবাদ স্টেশনের ৬টি ও বন্দর স্টেশনের ২টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।  

    তিনি জানান, আগুনে একটি বিপণিকেন্দ্রের সেমিপাকা বেশ কিছু দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত ও হিসাব করে জানাতে পারব।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ